বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কর বাড়ানোর প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১২০ সময় দেখুন
কর বাড়ানোর প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১০


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আফ্রিকার দেশ কেনিয়ায় কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, কর বাড়ানোর ওপর এদিন সংসদে একটি আইন পাস করার সময় বিক্ষোভকারীরা সংসদের বাইরে তার প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা সংসদের ভেতরে ঢুকে হামলা করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করে। এতে ১০ জন নিহত হন।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রথমে পুলিশ টিয়ারগ্যাস এবং জলকামান দিয়ে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হওয়ার পরে তারা গুলি চালায়। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ডেভিস তাফারি নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা সংসদ অধিবেশন বন্ধ করতে চাই। কর বাড়ানোর প্রতিবাদে সংসদ সদস্যদের পদত্যাগ করা উচিত। তাহলে আমরা একটি নতুন সরকার পাবো।’

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেকদিন থেকেই সংকটে ভুগছে কেনিয়ার জনগণ। নতুন করে সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভেও নামেন তারা। তারা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে পদত্যাগ করার আহ্বান জানান। এছাড়া দেশজুড়ে আরও কয়েকটি শহরেও বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে।

কেনিয়ার জনগণ দীর্ঘদিন থেকেই কোভিড মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব, ইউক্রেনের যুদ্ধ, পরপর দুই বছরের খরা এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে সৃষ্ট বেশ কয়েকটি অর্থনৈতিক ধাক্কা সামলাতে লড়াই করছিল।

মঙ্গলবার সংসদ অর্থ বিলটি অনুমোদন করেছে। পরে এটি আইন প্রণেতাদের কাছে পাঠানো হয়। পরবর্তী ধাপে আইনটি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। কোনো আপত্তি থাকলে তিনি তা সংসদে ফেরত পাঠাতে পারেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর