শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

করোনা আক্রান্ত খন্দকার মাহবুব হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
করোনা আক্রান্ত খন্দকার মাহবুব হাসপাতালে ভর্তি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয় খন্দকার মাহবুবকে। মঙ্গলবার (১৭ আগস্ট) তার চেম্বারের জুনিয়র আইনজীবী মো. মাসুদ রানা সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

মাসুদ রানা বলেন, ‘স্যার (খন্দকার মাহবুব হোসেন) গতকাল (সোমবার) করোনার নমুনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসায় গতকাল সন্ধ্যাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। আইন বিষয়ে ডিগ্রি নিয়ে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি তিনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এই আইনজীবী। চার বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুই বার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন খন্দকার মাহবুব হোসেন। ২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর