বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

করোনা চিকিৎসায় ওষুধ তৈরির দাবি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
করোনা চিকিৎসায় ওষুধ তৈরির দাবি যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে পরীক্ষামূলক ওষুধ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ওষুধের মাধ্যমে হাসপাতালে গুরুতর করোনা রোগীর ভর্তি ও মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর বিবিসি।

নতুন এই ট্যাবলেটটির নাম মলনুপিরাভির, যা রোগীকে প্রতিদিন দুই বার করে দেওয়া হয়েছিল। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক এটি তৈরি করেছে।

মার্ক’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্যাবলেটের ফলাফল এতই ইতিবাচক ছিল যে, বাহিরের পর্যবেক্ষকরা দ্রুতই এর ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাই জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই আবেদন করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্টনি ফৌসি বলেছেন, ‘এই ফলাফল খুব ভালো খবর।’ কিন্তু মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ সংক্রান্ত তথ্য পর্যালোচনা না করা পর্যন্ত সবাইকে সাবধানতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে তিনি।

কর্তৃপক্ষের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর