রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

করোনা শনাক্তের হার নামলো আড়াই শতাংশের নিচে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
করোনা শনাক্তের হার নামলো আড়াই শতাংশের নিচে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও কমেছে। এ সময়ে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষায় ৪১৫ জন রোগী শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

আজ শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত হওয়া রোগীর হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর