বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দখলে দূষণে ভরাট কর্ণফুলীর বাতামতল খাল, নেই কার্যকর সংস্কার উদ্যোগ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন টাঙ্গাইল হতে সারাদেশে ডিজিটাল ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত নববর্ষে সম্প্রীতির বার্তায় মুখর চট্টগ্রাম বৌদ্ধ বিহার কর্ণফুলীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত চলতি সপ্তাহে ফের বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র IPL 2026: Praful Hinge, Ishan Kishan star as Sunrisers hand Rajasthan Royals heavy defeat in Hyderabad | Cricket News

করোনাভাইরাস: ভারতে সংক্রমণ কমছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
করোনাভাইরাস: ভারতে সংক্রমণ কমছে


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দেড় মাসের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন। একই সময়ে মৃত্যুর সংখ্যাও কমেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন। এনডিটিভির খবর।

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৮ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।

চলতি মে মাসের শুরুতে দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল। যা গত ২৪ ঘণ্টায় দুই লাখের নিচে নেমে এসেছে। এর আগে গত ১৩ এপ্রিল দেশটিতে ১ লাখ ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল। এর পর থেকেই এ সংখ্যা ছিল ঊর্ধমুখী। গত ৬ মে এ সংখ্যা সর্বোচ্চ ৪ লাখ ১২ হাজারে পৌঁছেছিল।

এ নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ লাখ ২৩ হাজার।

উল্লেখ্য, গত দুই মাস ধরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মহামারির আঘাতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান সারাবিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর