শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

করোনার ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
করোনার ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও )। একইসঙ্গে নামকরণের পদ্ধতিও ঘোষণা করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে করোনাভাইরাসের ভ্যারিয়েন্টগুলোর নামকরণ হবে গ্রিক বর্ণ দিয়ে। ইতিমধ্যে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টগুলোর নতুন নামও দেওয়া হয়েছে। যেমন যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের নাম আলফা, দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের নাম বিটা ও ভারতীয় ভ্যারিয়েন্টের নামকরণ হয়েছে ডেল্টা।

মূলত করোনাভাইরাসের সঙ্গে কোনো নির্দিষ্ট দেশের নাম না জড়াতেই এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, করোনাভাইরাসের কোনো ভ্যারিয়েন্টের নামের সঙ্গে কোনো দেশের নাম জুড়ে দেওয়া উচিত নয়। কোনো দেশ যদি কোনো ভ্যারিয়েন্ট শনাক্ত করে প্রথম ঘোষণা করে তাহলে তারা সেই কলঙ্কের ভাগীদার নয়।

এছাড়া এমন নাম দিয়ে ভ্যারিয়েন্টগুলোকে সহজে চিহ্নিত করার জন্য এ উদ্যোগ নেওয়ায় হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ। তিনি বলেন,নতুন নামগুলো ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নামকে অপসারিত করবে না। নতুন নাম শুধুমাত্র আলোচনার সময় সহজে ব্যবহার করার জন্যই দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ভারত সরকার সেদেশে প্রথম শনাক্ত হওয়া B.1.617.2 নামটি নিয়ে সমালোচনা করে। এ ভ্যারিয়েন্টটি গত অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয়েছিল বলে এর নাম দেওয়া হয় ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে কখনও এ ধরণের নাম গ্রহণ করেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom