সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

করোনায় আরও ৬৫ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
করোনায় আরও ৬৫ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭১০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ৭৯৭টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় মোট শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৬৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে নারী ৩৩ জন ও পুরুষ ৩৩ জন। এছাড়া তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর