সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এটি গত ৭২ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, এর চেয়ে কম ৬৯ জনের মৃত্যু হয়েছিল গত ২২ জুন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৩২ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ২৯ হাজার ৪৩৮ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ২১ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (২ সেপ্টেম্বর) টানা ছয় দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর