বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করোনায় ১০ লাখ মৃত্যু ছাড়াল যুক্তরাষ্ট্রে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২৩ সময় দেখুন
করোনায় ১০ লাখ মৃত্যু ছাড়াল যুক্তরাষ্ট্রে


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ মারা গেছে। মহামারির দুই বছরে এই রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটল দেশটিতে। খবর রয়টার্স।

রয়টার্সের তথ্য অনুসারে, ৩২৭ মার্কিনিদের মধ্যে প্রায় ১ জনের করোনায় মৃত্যু হয়েছে। যা সান ফ্রান্সিসকো ও সিয়াটেলের মোট জনসংখ্যার চেয়েও বেশি। মৃত্যুর এই সংখ্যা মহামারিতে ক্ষতির একটি নজিরবিহীন ঘটনা। যদিও সাধারণ মানুষের মধ্যে করোনার ভয় অনেকটাই হ্রাস পেয়েছে।

২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই সময় ভাইরাসটিতে ৩৬ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। পরের মাসগুলোতে প্রাণঘাতি ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক সিটির মতো ঘনবসতিপূর্ণ শহরে অঞ্চলে ব্যাপক সংক্রমণ দেখা দেয়। এরপর ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়ে করোনা।

ওই একই বছরের জুনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির নিহত সেনা সংখ্যাকে ছাড়িয়ে যায়। আর ২০২১ সালের জানুয়ারিতে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকান সামরিক ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যায়। এ সময় মহামারিতে ৪ লাখ ৫ হাজার মার্কিন মারা যান।

সরকারি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পর এই ভাইরাসে এখন পর্যন্ত ৬৭ লাখ লোক প্রাণহারিয়েছেন। তবে ডব্লিউএইচও জানিয়েছে, করোনায় প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে সারাবিশ্বে দেড় কোটি মানুষ মারা গেছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর