মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ দোকানিকে জরিমানা করা হয়েছে।
সোমবার ( ১০ মার্চ) বিকাল ৪ টায় কর্ণফুলীর মইজ্জারটেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
এসময় রাস্তা দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনা করায় যানজট নিরসনে সমস্যা হওয়াতে কর্ণফুলী উপজেলা মইজ্জারটেক আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার এবং কর্ণফুলী ওরশ বিরিয়ানি হাউজকে ১০ হাজার জরিমানা করা হয়। এবং রাস্তার উপরের স্থাপনা উচ্ছেদ করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।