বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কর্ণফুলীতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬২ সময় দেখুন
কর্ণফুলীতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

কর্ণফুলী (চট্টগ্রম) সংবাদদাতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সিকে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির কার্যালয়ে জামায়াত প্রার্থী উক্ত সভার আয়োজন করেন।

এসময় তিনি বলেন, প্রথমেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সকল নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তি এবং যাঁরা আমার ওপর আস্থা রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য পদে আমাকে মনোনীত করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

২০২৪ সালের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হোক। এটাই আমাদের প্রত্যাশা। এ লক্ষ্যে প্রশাসন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার সচেতন নাগরিকদের প্রতি আমাদের আহ্বান আপনারা সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করবেন।

আমি চরপাথরঘাটা ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন এবং যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতা বিবেচনা করে জনপ্রতিনিধি নির্বাচন করুন।

আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়; বরং মানুষের সেবা করা এবং চরপাথরঘাটা ইউনিয়নকে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তোলা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সেই আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচির প্রতিনিধিত্ব করেই আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা চাই, দল-মতনির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক।

আমাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদ নির্বাচনে অংশগ্রহণ ও অর্জন থেকে আমরা ইতিবাচক শিক্ষা নিতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ পরিবেশ গড়ে তোলার যে প্রত্যাশা, সেই ধরনের ইতিবাচক পরিবেশ আমরা আমাদের ইউনিয়নেও প্রতিষ্ঠা করতে চাই।
আমাদের পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার

চরপাথরঘাটা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা একটি বাস্তবসম্মত নির্বাচনী ইশতেহার ঘোষণা করব, ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনায় থাকবে—

১. মাদক ও চোরাচালান, ২. সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা,৩. জমিজমা নিয়ে বিরোধ নিরসনে সহযোগিতা, ৪. রাস্তাঘাটের উন্নয়ন,৫. ড্রেনেজ সমস্যার সমাধান করা।৬. নয়াহাট সেতুসংশ্লিষ্ট সমস্যা।

আমরা চাই, চরপাথরঘাটা ইউনিয়নের প্রতিটি মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন, তরুণ সমাজ যেন মাদকমুক্ত পরিবেশে বেড়ে ওঠে এবং সাধারণ মানুষ যেন তাঁদের ন্যায্য অধিকার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

আমি স্পষ্টভাবে বলতে চাই, জনগণের কাছে আমরা যে প্রতিশ্রুতি দেব, তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। আমাদের ইশতেহারে ঘোষিত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে শতভাগ প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।

চরপাথরঘাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন, উন্নত ও মানবিক চরপাথরঘাটা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং মানুষের কল্যাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফল হোক।এই প্রত্যাশা করছি।

এতে আরো উপস্থিত ছিলেন, চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, সেক্রেটারী শরীফুল ইসলাম, চরপাথরঘাটা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ আহমদ, মাহবুব আলাম, মোহাম্মদ ফরিদ, ফয়েজ আহমদসহ স্থানীয় নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর