বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কলাবতী শাড়ির রাধাবতীকে কমলগঞ্জে  সংবর্ধনা, আনন্দ শোভাযাত্রা!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৩৫ সময় দেখুন
কলাবতী শাড়ির রাধাবতীকে কমলগঞ্জে  সংবর্ধনা, আনন্দ শোভাযাত্রা!


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া কলাবতী শাড়ির উদ্ভাবক মৌলভীবাজারের কমলগঞ্জের তাঁত শিল্পী  রাধাবতী দেবীকে  (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তাকে নিয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রোশন আলী, আজিম উদ্দিন, মনির আলী, মহিলা সদস্য গুলনাহার বেনি, জরিনা বেগম প্রমুখ।

সংবর্ধিত নারী রাধাবতী দেবী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি খুব খুশি হয়েছি। আর তার থেকেও বেশী খুশি হয়েছি প্রধানমন্ত্রীর যখন আমাকে হাতে ধরে নিয়ে ছবি তুলেছেন, উপহার দিয়েছেন।’

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘রাধাবতী দেবী কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরী করে তাঁতশিল্পে নতুন দিগন্তের উন্মোচন করেছেন। এখন এটিকে বানিজ্যিকভাবে গড়ে তুলতে গবেষণা ও পৃষ্টপোষকতা প্রয়োজন। মাত্র ১৫ দিনে আমার ইউনিয়নের বাসিন্ধা রাধাবতী ১২ হাত লম্বা শাড়ি বুনন করেছেন।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর