সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কসবায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
কসবায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


ব্রাহ্মণবাড়িয়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কসবা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান পিপির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

মাহফিলে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করছে। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন—এ কামনাই করছি।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে যারা দুঃসময়ে, নিপীড়নের মুহূর্তে জীবন-ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন, তাদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।’

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর