শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

কাজের মাধ্যমে জনগণের মনে জয় করতে হবে: মুশফিকুর রহমান এমপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০২ সময় দেখুন
কাজের মাধ্যমে জনগণের মনে জয় করতে হবে: মুশফিকুর রহমান এমপি


কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কাজের মাধ্যমে জনগণের মনে জয় করার জন্য স্থানীয় নেতা ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কসবা-আখাউড়া আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।

তিনি বলেন, সরকার জনকল্যাণমুখী কাজ করছে এগুলো জনগণকে বুঝাতে হবে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দলীয় নেতাকর্মী যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই জনগণমুখী হতে হবে। আপনাদের কাজে যেন জনগণ সন্তুষ্ট থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে, কাজের মাধ্যমে জনগণের মনে জয় করার চেষ্টা করতে হবে।

ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে রোববার (৩১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে সরকারের ১০০ দিনের উন্নয়ন কাজের অংশ হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে কসবায় সংসদ সদস্যের মাধ্যমে একশো দিনের উন্নয়ন কর্মসূচি ও বরাদ্দের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা বিএনপি সদস্য মো. হানিফ খন্দকার।

মুশফিকুর রহমান বলেন, সরকারের একশো দিন অতিবাহিত উপলক্ষ্যে কসবার উন্নয়নে যে সকল বরাদ্দ এসেছে এবং আসবে, এসব কাজ নেতারা সমন্বয় করে সেগুলো সম্পাদন করবেন। কাজে যেন জনগণ সন্তুষ্ট থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যবস্থা করেছেন, যা বিগত ৫০ বছরেও কেউ করে নাই। বিগত ১৭ বছর ছিলো অত্যন্ত খারাপ সময়। নির্বাচনের সময় বলেছিলাম, এলাকা থেকে মাদক, দুর্নীতি ও অনিয়ম দূর করবো। একেবারে নির্মূল করা যাবে কি না জানি না, তবে আগের তুলনায় এগুলো অনেকাংশে কমেছে। চুনোপুঁটিদের না ধরে মাদক চোরাচালানের যারা হোতা, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, একটা সময় অবৈধ ড্রেজার লাগিয়ে কৃষি জমি ধংস করতো এগুলো অনেকাংশে কমে গেছে এবং একেবারে বন্ধ হবে ফ্রেজার। যারা সরকারি খাল বেদখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে। একে একে সবগুলো খাল খননের আওতায় আসবে। এসব অপকর্ম যারাই করুক, আমার দলের হোক, আর না হোক, কেউ ছাড় পাবে না।

জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, জেলা বিএনপি সদস্য মো. হানিফ খন্দকার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।

আলোচনাসভা শেষে মুশফিকুর রহমান বিকেলে উপজেলার বাদৈর সালের সাদত উচ্চ বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং একই বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom