
IMD Weather Update: উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বর্ষবরণে। আর গাঙ্গেয় বঙ্গে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত কি আর পড়বে? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে।
Source link