বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আমেরিকার দেশ কানাডার ম্যানিটোবা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দ্রুতগতির একটি ট্রাক ছোট্ট একটি বাসকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে। বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ।

দুর্ঘটনাটি কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার একটি।

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি প্রধান সড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।

ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল ১৫ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসটিতে প্রায় ২৫ জন লোক ছিল, যাদের অধিকাংশই বয়স্ক।

রয়টার্স বলছে, দুর্ঘটনায় দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন চালকই দায় নিতে চাইছেন না।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর