বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কাবুলে মসজিদে বোমা হামলায় একাধিক ব্যক্তি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
কাবুলে মসজিদে বোমা হামলায় একাধিক ব্যক্তি নিহত


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও হাসপাতাল। এ ঘটনায় শিশুসহ আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আলজাজিরা।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় এই হামলা হয়। কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে ইতালির বেসরকারি সংস্থা (এনজিও) ইমার্জেন্সি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণে আহত ২৭ জন রোগীর চিকিৎসা করছেন তারা। এর মধ্যে তিনজন মারা গেছে। আর আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে ইমেলের মাধ্যমে ইমারজেন্সি জানিয়েছে, ‘আমরা ৩টি প্রাণহানির ঘটনা নথিভুক্ত করেছি।’

তবে একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ‘বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।’ এদিকে এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেননি তিনি। এক টুইট বার্তায় মুজাহিদ বলেছেন, ‘বেসামরিক ব্যক্তিদের হত্যাকারীরা … শীঘ্রই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর