বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কার্গো বিমানে দেশ ছাড়ল ৬৪০ আফগান নারী-পুরুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
কার্গো বিমানে দেশ ছাড়ল ৬৪০ আফগান নারী-পুরুষ


সারাবাংলা ডেস্ক

তালেবানের হাতে আফগানিস্তানের পতন হওয়ার পর একদল মানুষ দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। তারই এক বিস্ময়কর চিত্র ফুটে উঠেছে একটি মার্কিন কার্গো বিমানের ছবিতে। ওই ছবিতে দেখা গেছে, গাদাগাদি করে একটি কার্গো বিমানে বসে আছে শত শত আফগান নারী-পুরুষ ও শিশুরা।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, মার্কিন কার্গো বিমান সি-১৭ গ্লোবমাস্টারে চড়ে কমপক্ষে ৬৪০ জন মানুষ আফগানিস্তান ত্যাগ করেছেন।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বিমানটিতে নারী-পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শিশু ছিল। তারা নিরাপদেই কাতার পৌঁছেছে।

জানা গেছে, ওই কার্গো বিমানটি এই পরিমাণ বোঝা বহন করার মতো উপযোগী ছিল না। তারপরও আতঙ্কগ্রস্ত আফগানরা ঝুঁকি নিয়েই জোর করে বিমানে চেপে বসেন।

এর আগে সোমবার মার্কিন সামরিক বিমান কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময়ও নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। বিমানটি টেক অফের আগে শত শত আফগান নাগরিক তাতে ওঠার চেষ্টা করেন। বিমানটি রানওয়েতে চলতে শুরু করলে আরও শত শত নাগরিক চাকায় চড়ে বসার চেষ্টা করেন। বিমানটি টেক অফ করলে দু’জন পড়ে গিয়ে প্রাণও হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়া বিমানবন্দরে সোমবার পদদলিত হয়ে মোট পাঁচ জন মারা গেছেন।

কার্গো বিমানে দেশ ছাড়ল ৬৪০ আফগান নারী-পুরুষ

কাবুল বিমানবন্দরে এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।

জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক মুখপাত্র বলেন, মার্কিন সেনারা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া আফগানদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, লুটপাট ও অপহরণ ঠেকাতে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।

অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক আফগানিস্তানের আকাশপথ ব্যবহার করছে না। ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, অনেক বিমান ইরান ও পাকিস্তানের আকাশপথ দিয়ে চলাচল করছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেই ফ্লাইট স্থগিত হয়ে গেছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর