মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৪৫ সময় দেখুন
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এর পরিকল্পনায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জসিম দেওয়ান, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগী ব্যক্তিবর্গ।
উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ১৭৫ জন ভিক্ষুকের মধ্যে লটারির মাধ্যমে ৫০ জন ভিক্ষুকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর