মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২১ সময় দেখুন
কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়কৈরে পাগলা শিয়ালের কামডে নারী শিশুসহ প্রায় -২০ জন আহত হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ভয় ও আতংক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার চাপাইর ইউনিয়ন ধুলিগড়া,পামওয়েল বাজার, গন্ধেকচালা এলাকায় প্রায় ২০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছে। এই শিয়ালগুলো দিনে এবং রাতে বিভিন্ন বসতবাড়ি প্রবেশ করে লোকজন এবং গরু মহিষ ছাগল কামড়িয়ে আহত করে। এই শিয়াল গুলো সবসময় এলাকায় বিচরণ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।
আহতরা হলেন, দ্বীন ইসলাম (১২),মফিজ মাস্টার (৪০),শারমিন (৩৫),আলমাস (৩৮),আলী হোসেন(৩৫)মিম (৫) হরিদাসী (৬০)সহ প্রায় বিশ জন।আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার, গন্দেক চালা এলাকায় গত দুই দিনে প্রায় বিশ জনকে শিয়ালে কামড়ে আহত করেছে । তাদেরকে উদ্ধার করে উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার চাপাইর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সবুর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিষয়টি শুনেছি পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর