বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কালীগঞ্জের বারবাজারে দম্পতির একসাথে ৩ সন্তানের জন্মদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
কালীগঞ্জের বারবাজারে দম্পতির একসাথে ৩ সন্তানের জন্মদান


মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন একদম্পতি। শুক্রবার দুপুরে সিজারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন আরমান-সীমা দম্পতি। এরমধ্যে একটি ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে।

তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছে বাবা আরমান হোসেন ও তার পরিবার। তারা উপজেলার বাদেডিহি এলাকার বেঁদেপল্লীর বাসিন্দা।

স্বজনেরা জানান, উপজেলার বারবাজার এলাকার নিউগরীবশাহ ক্লিনিকে শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে সীমা খাতুনকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তার রিপোর্ট দেখে সিজার করার সিদ্ধান্ত নেন। দুপুরের দিকে পরিবারের সম্মতিতে সিজার করেন ডা. সাফিয়া আফরিন। সফল অপারেশনের মাধ্যমে একে এক তিনটি সন্তানের জন্ম হয়। তারা বেঁদে সম্প্রদায়ের মানুষ।

তবে তিন সন্তান ও তার স্ত্রীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আরমান হোসেন। তার কোন সামর্থ্য নেই। তিনি সন্তানদের দুধ পর্যন্ত কিনতে পারছেন না। সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার তিন সন্তানের এখনো নাম রাখা হয়নি।

চিকিৎসক সাফিয়া আফরিন জানান, শুক্রবার দুপুরে সিজারের মাধ্যমে আরমান-সীমা দম্পতিরঘরে তিন সন্তানের জন্ম হয়েছে। তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর