বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে স্কুল শিক্ষকসহ নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে স্কুল শিক্ষকসহ নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রদেশটির শ্রীনগরে এক হামলায় সরকারি স্কুলের দুইজন শিক্ষক নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী। এর প্রায় ৪৮ ঘণ্টা আগে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর এনডিটিভি।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আজ (বৃহস্পাতিবার) বেলা ১১টা ১৫ মিনিটে শ্রীনগর জেলার সঙ্গম ঈদগাহে দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করে সন্ত্রসীরা। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সর্বশেষ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শ্রীনগর থেকে আবারও মর্মান্তিক খবর আসছে। এবার শহরের ইদগাহ এলাকার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিন্দা জানানোই যথেষ্ট নয়। আমি নিহতদের আত্মার জন্য প্রার্থনা করছি। মৃত ব্যক্তিরা শান্তিতে থাকুক।’

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাখন লাল বিনদ্রু (৭০) নামে একজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি শ্রীনগরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ইকবাল পার্কে একটি ফার্মেসির মালিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, ফার্মেসির ভিতরে ঠুকে মাখন লালকে গুলি করে সন্ত্রাসীরা। পরে তাৎক্ষণিকভাবে মাখনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা আগেই পালিয়ে যায়।

গত মঙ্গলবার অপর এক সন্ত্রাসী হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শ্রীনগর শহরের রাস্তায় খাবার বিক্রেতা বীরেন্দ্র পাসোয়ান। তিনি বিহার প্রদেশের ভাগলপুরের বাসিন্দা বলে জানা গেছে। আর অপর ব্যক্তির নাম মোহাম্মদ শফি, তিনি শ্রীনগরের বান্দিপোরার এলাকার একটি ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর