বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘কিং মেকার’ সিনান অগানের সমর্থন পেলেন এরদোগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১০ সময় দেখুন
‘কিং মেকার’ সিনান অগানের সমর্থন পেলেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় দফা নির্বাচনে রিস্যেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন দিলেন আতা অ্যালায়েন্সের সিনান অগান। গত সপ্তাহে নির্বাচনে ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন তিনি।

গত রোববার (১৪ মে) তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান পেয়েছেন ৪৯.৫১ শতাংশ ভোট। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ শতাংশ ভোট। পরিষ্কারভাবে এগিয়ে থাকলেও এরদোগান ফের প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারেননি।

তুরস্কের নিয়ম অনুযায়ী কোনো প্রেসিডেন্ট প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আরও একদফা নির্বাচন হবে। আগামী ২৮ মে এবারের রান অফ ভোট হওয়ার কথা রয়েছে।

এরদোগান ও কামালের রান অফ লড়াইয়ে থাকবেন না সিনান অগান। তবে তার সমর্থন বেশ গুরুত্বপূর্ণ। তিনি যে প্রার্থীকে সমর্থন দেবেন সেই প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবেন। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, এবার তুরস্কে কিং মেকার সিনান অগান।

রান অফের এক সপ্তাহ আগেই সিনান অগান এরদোগানের প্রতি তার সমর্থন জানালেন। এতে মনে করা হচ্ছে, পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ বেশ সহজ হয়ে গেছে এরদোগানের।

তবে যেহেতু ২৮ তারিখ নতুনভাবে ভোটগ্রহণ হবে তাই জোট বা সমর্থনের এ হিসাব শুধুই কাগজে কলমে। নতুন ভোটের দিন ভোটাররা যদি আগের প্রার্থী পরিবর্তন করেন তাহলে একেবারেই নতুন হিসাব দেখা যাবে। তাই রান অফের আগে এরদোগান ও কামাল নিজের ভোট ধরে রাখার পাশাপাশি প্রতিপক্ষ ও তৃতীয় প্রার্থীর ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই প্রচারাভিযান ও কৌশল সাজিয়েছেন তারা। রান অফ নির্বাচনে ইতোমধ্যে প্রবাসী তুর্কীরা ভোট দেওয়া শুরু করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর