রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কিছু বিষয়ে সংস্কার করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানালেন ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
কিছু বিষয়ে সংস্কার করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানালেন ফখরুল


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ধন্যবাদ জানাই এই সরকারকে, কারণ ঐকমত্য কমিশনের মাধ্যমে তারা কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করতে সক্ষম হয়েছে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘মহানায়ক শহিদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজ আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে অর্থনীতি ও রাজনীতি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন আমাদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যার মাধ্যমে সব কিছু পুনরায় গুছিয়ে আনার প্রচেষ্টা চলছে।’

তবে বিএনপি মহাসচিব কিছু রাজনৈতিক দলের মনোভাব নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ আর সেই পুরনো রাজনীতির ফাঁদে পা দেবে না।’

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে। একদলীয় স্বাধীনতার পরিবর্তে বহু দলীয় স্বাধীনতার সংস্কার এনেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

জিয়াউর রহমান ৭১ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত। লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

এরপর বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশের শিক্ষা ব্যবস্থাসহ অর্থনৈতিক উন্নতি হয়েছিল। নারীদেরকে উন্নত শিক্ষা ব্যবস্থার আনার ক্ষেত্রে তার অফুরন্ত অবদান ছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘ভবিষ্যতে দেশ নেতা তারেক রহমানের হাত ধরে আমরা আমাদের দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর