শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর হুমকি, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর হুমকি, গ্রেফতার ১


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে কিশোরীকে ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ধারণ করা ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১০ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার মো. খোকন (২৮) সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার চৌধুরীপাড়ার জালাল আহমেদের ছেলে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে জানান, আক্রান্ত তরুণীর বয়স ১৭ বছর। গত ৫ অক্টোবর তার মা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তার মেয়েকে ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের হেনস্থা করার হুমকি দিয়ে আসছিল।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। মামলার এক নম্বর আসামি খোকনের অবস্থান শনাক্ত করে রোববার দুপুরে অভিযানে যান র‌্যাব সদস্যরা। তাদের দেখে খোকন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর