বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কিয়েভ থেকে বেলারুশে; খারকিভ থেকে রাশিয়ায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২২২ সময় দেখুন
কিয়েভ থেকে বেলারুশে; খারকিভ থেকে রাশিয়ায়


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে বেসামরিক নাগরিকদের নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে বের করে আনতে দুইটি মানবিক করিডোরের রূপরেখা দিয়েছে রাশিয়া।

রুশ আরআইএ নভোস্তি বার্তাসংস্থার পক্ষ থেকে প্রকাশিত ওই মানবিক করিডোরের রূপরেখা থেকে দেখা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ওই মানবিক করিডোর ধরে বের হতে চাইলে বেসামরিক নাগরিকরা বেলারুশে গিয়ে পৌঁছবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশ; বর্তমান দৃশ্যপটে রাশিয়ার অন্যতম প্রধান সহযোগী।

অপরদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে নির্দেশিত করিডোর ধরে বেরিয়ে বেসামরিক নাগরিকরা সরাসরি রাশিয়ায় পৌঁছে যাবেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রুশ অস্ত্রবিরতির আওতাধীন অপর দুই শহর মারিওপোল এবং সুমি থেকে বেসামরিক নাগরিকদের বের হওয়ার করিডোর ইউক্রেনের অন্য দুটি শহর এবং রাশিয়ার সঙ্গে সংযুক্ত রয়েছে।

এর আগে, ইউক্রেন প্রেসিডেন্টের এক উপদেষ্টার প্রস্তাবের ভিত্তিতে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোরের ব্যাপারে সম্মত হয় রাশিয়া। তার ৭২ ঘণ্টার মধ্যে রাশিয়ার পক্ষ থেকে মানবিক করিডোরের যে রুট পরিকল্পনা দেওয়া হয়েছে; তা পক্ষপাতদুষ্ট বলে মনে করছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর