সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কী ভাবে Windows 10-এ স্ক্রিনশট নেওয়া যায়? দেওয়া হল ৭ টি উপায়– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
কী ভাবে Windows 10-এ স্ক্রিনশট নেওয়া যায়? দেওয়া হল ৭ টি উপায়– News18 Bangla


কলকাতা: Microsoft-এর Windows 10 অপারেটিং সিস্টেম গোটা বিশ্বের ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে। স্ক্রিনশট নেওয়ার ব্যাপারে Windows 10-এ অনেকগুলি সহজ শর্টকাট অ্যাড করা হয়েছে। এই সবগুলিকেই বিল্ট-ইন টুলস বলা হয়। Microsoft এর আগে স্ক্রিনশট নেওয়ার জন্য স্নিপ এবং স্কেচ টুল চালু করেছিল। এবার একটু বদল এনেছে সংস্থা। ফলে স্ক্রিনশট নেওয়া আগের থেকে অনেকটা সহজ হয়ে গিয়েছে। নিচে সেগুলি নিয়ে আলোচনা করা হল।

স্নিপিং টুল

স্নিপিং টুল (Snipping tool) দিয়ে স্ক্রিনশট নেওয়ার পন্থা অনেক পুরনো। সেই Windows Vista-র সময় থেকে এই উপায় কাজে আসছে। তবে স্টার্ট মেনু থেকে এই অ্যাপ এখন আর দেখা যায় না। তার জন্য ব্যবহারকারীকে সার্চ বার ব্যবহার করতে হয়। এরপর নির্দিষ্ট ছবির জন্য প্রতি বার ম্যানুয়ালি নিউ বোতামের সাহায্য়ে স্ক্রিনশট নিতে হয়।

স্নিপ এবং স্কেচ

খুব সহজেই স্নিপ এবং স্কেচ (Snip and Sketch) টুলটি ব্যবহার করা যায়। ব্যবহারকারীর কি-বোর্ডের শর্টকাটটি হল Windows key + Shift + S। এরপর নিজের ইচ্ছে মতো স্ক্রিনশট নেওয়া যেতে পারে।

গেম বার

ব্যবহারকারীরা স্ক্রিনশট নেওয়ার জন্য গেম বার (Game bar) ব্যবহার করতে পারে। ব্যবহারকারীর কিবোর্ডের শর্টকাটি হল Windows key + G। স্ক্রিনশট সেটআপ করার জন্য গেম বারের সেটিংসে গিয়ে দেখতে হবে।

উইন্ডোজ লোগো + ভলিউম ডাউন

যদি কেউ Microsoft-এর সারফেস ডিভাইস ব্যবহার করেন, সে ক্ষেত্রে ট্যাবলেটের স্ক্রিনশট নেওয়ার জন্য সহজ উপায় রয়েছে। সারফেস স্ক্রিনের নীচে উইন্ডোজ লোগো টাচ করে ট্যাবলেটের সাইডে থাকা ভলিউম-ডাউন বোতামটি টিপে ধরতে হবে। এরপরই সংশ্লিষ্ট স্ক্রিনটি আপনেআপ ডিভাইসে সংরক্ষিত হবে।

প্রিন্ট স্ক্রিন

Windows ১০ ব্যবহারকারীরা প্রিন্ট স্ক্রিন কি ট্যাপ করে স্ক্রিনশট নিতে পারে। এর জন্য প্রথমে প্রিন্ট স্ক্রিন কি ট্যাপ করেই ক্লিপবোর্ডটি কপি করে Microsoft Paint-এ গিয়ে ইমেজ এডিটিং টুলে পেস্ট করতে হবে এবং সেই ফাইলটি সেভ করতে হবে।

উইন্ডোজ কি + প্রিন্ট স্ক্রিন

Windows key + Print Screen পুরো স্ক্রিন ক্যাপচার করে এবং আপনা থেকেই মেশিনে সেভ হয়ে যায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর