শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

কুখ্যাত ডাকাত শাহজাহান ওরফে সাজু গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ সময় দেখুন
কুখ্যাত ডাকাত শাহজাহান ওরফে সাজু গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত শাহজাহান ওরফে সাজু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান প্রকাশ সাজু সমপুর গ্রামের মাঈন উদ্দিন ওরফে ছুট্টোর ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদে খবর পেয়ে সাজুর বাড়ি ঘেরাও করে পুলিশ। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, সাজুর বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির মোট ১০টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

গ্রেফতারের পর এলাকায় স্বস্তির বাতাস বইছে। স্থানীয়দের দাবি, সাজুর নেতৃত্বে বহু বছর ধরে এলাকায় চুরি, ছিনতাই, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। তার গ্রেফতারে এসব অপরাধ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পুলিশ জানায়, শাহজাহান ওরফে সাজুকে আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য, সাজুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। সে নিয়মিত গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে মুক্তিপণ আদায় ও চুরি-ডাকাতির মাধ্যমে সম্পদ হাতিয়ে নিত।

➡️ পুলিশের দাবি, সাজুর গ্রেফতারের মধ্য দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও জোরদার হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর