শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে সাজ্জাদ-সিফাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে সাজ্জাদ-সিফাত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২১-২২ বর্ষের ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সারাবাংলা ডট নেট ও দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাফায়িত সিফাত।

রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির বিদায়ী সভাপতি মাহফুজ কিশোর ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেল এই কমিটির অনুমোদন দেন। যৌথভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের ও সদস্য সচিব নাহিদ ইকবাল।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ সভাপতি ডেইলি এশিয়ান এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভির (ইন্টার্ন) রিদওয়ান ইসলাম, অর্থ সম্পাদক বাংলা ভিশনের মাহমুদুল হাসান, দফতর সম্পাদক দৈনিক সকালের সময়ের ইকবাল হাসান, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের রাকিবুল হাসান।

এছাড়াও কার্যকরী সদস্যের দুটি পদে মনোনীত হয়েছেন যথাক্রমে দৈনিক ভোরের দর্পণের কাতিব হাসান মুরাদ ও দৈনিক ভোরের ডাকের সুবর্ণা মোস্তফা।

উল্লেখ্য, নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এটি সংগঠনটির ৩য় কার্যনির্বাহী পরিষদ। ২০১৮ সালের ৪ এপ্রিল ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর