বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

কুবিতে পরীক্ষা শুরু কাল, চলবে শিক্ষার্থীদের বাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
কুবিতে পরীক্ষা শুরু কাল, চলবে শিক্ষার্থীদের বাস


কুবি করেসপন্ডেন্ট

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার (১৩ জুন) থেকে এই পরীক্ষা শুরু হবে। তাই এদিন থেকে পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ৪টি নীল বাস চলবে।

তবে বাসগুলো শুধু নির্ধারিত পরীক্ষার দিনগুলোতেই চলাচল করবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রোববার সকাল পৌনে নয়টায় ও দুপুর সাড়ে বারোটায় দুইবারে ৪টি করে বাস কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে আসবে। দুইটি বাস পুলিশ লাইন হয়ে এবং বাকি দুইটি বাস টমছম ব্রিজ হয়ে ক্যাম্পাসে আসবে। এরপর দুপুর ২টায় এবং বিকাল সোয়া ৫টায় দুইবারে ৪টি করে বাস একই রাস্তায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড় ফেরত যাবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, আমরা সেভাবেই কাজ করছি। আপাতত ৪টি বাস চালু করা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা এবং রাস্তাও পরিবর্তন হতে পারে।

একইসঙ্গে পরীক্ষার্থী ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাসে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছেন জাহিদুল আলম।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom