শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুবিতে প্রতিবর্তন নবান্ন উৎসব উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
কুবিতে প্রতিবর্তন নবান্ন উৎসব উদযাপন


কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবর্তন নবান্ন উৎসব-১৪৩২’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিবর্তনের শিল্লীদের নৃত্যের তালে আর গানের সুরে ক্যাম্পাসে নতুন আবহের সৃষ্টি হয়।

এসময় প্রতিবর্তনের উপদেষ্টা মাহমুদুল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হোসাইন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘প্রতিবর্তন সবসময় বাংলা সংস্কৃতিকে লালন ও প্রচারের জন্য কাজ করে এসেছে। আজ প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। নবান্ন আমাদের বাংলার প্রাণের উৎসব। ফসলের ঘ্রাণ, মাটির টান, সোনালি শস্যের হাসি সব মিলেই নবান্ন শুধু একটি উৎসব নয়, বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর