শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু বৃহস্পতিবার


কুবি করেসপন্ডেন্ট

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির মধ্যে ফের শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত রেখে পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এই বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল করীম চৌধুরী বলেন, আমরা ২৮টি সেমিস্টারের রুটিন প্রকাশ করেছি। এর মধ্যে স্নাতক পর্যায়ের ১৩টি ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টার ১৫টি। আগামীকাল (বৃহস্পতিবার) ১১টি বিভাগের পরীক্ষা হবে। এর মধ্যে স্নাতক পর্যায়ের পরীক্ষা রয়েছে পাঁচটি, স্নাতকোত্তর পর্যায়ের ছয়টি। পরীক্ষার আনুষঙ্গিক বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে।

এদিকে বুধবার (৮ সেপ্টেম্বর) কুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাকে কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় ৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রত্যেক ভবনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, পরীক্ষা শুরুর আগে হল রুম যথাযথভাবে স্যানিটাইজ করা, পরীক্ষার হলে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীদের হাত জীবাণুমুক্ত করা, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের যত দ্রুতসম্ভব ক্যাম্পাস ত্যাগ করা, ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েত না করার কথা বলা হয়েছে।

এর আগে, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ দেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। পরে গত ২০ ডিসেম্বর এবং চলতি বছরের ১৩ জুন থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নিতে শুরু করে কুবি প্রশাসন। পরে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকলে সব পরীক্ষা স্থগিত করা হয়।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর