শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

কুবির আইসিটি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৬২ সময় দেখুন
কুবির আইসিটি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত 

কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইসিটি বিভাগে অধ্যরনরত শিক্ষার্থীদের সংগঠন আইসিটি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সতেরো সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে আছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আনোয়ার জাহেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন এই বর্ষের শাহরিয়ার নাফিস জয়। 

সোমবার (৫ মে) উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই বর্ষের মো. বিল্লাল হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোশাররফ হোসেন জনি এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের জাহিদ হাসান। কমিটিতে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মীর্জা সামিন, সমাজকল্যাণ ও খাদ্য সম্পাদক হিসেবে আছেন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মো. আসিফ, ওয়েব প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সাজেদুল কাদের, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মো. শফিউল আলম চৌধুরী এছাড়াও মহিলা ও ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বৃষ্টি রাণী বর্মণ। 
এছাড়া সদস্য হিসেবে আছেন মো. আবু তালেব, মো. রকিবুল হাসান, মো জাহিদ হোসন লিমন, সুমাইয়া আক্তার মিম, নাবিদুল হাসান নাবিল এবং শ্রাবণ পাল বিপ্র। 

উক্ত কমিটিতে চিফ এডভাইজর হিসেবে আছেন  সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল এবং এডভাইজর হিসবে আছেন অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ, সহযোগী ড. দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক মো. রাকিব হাসান এবং প্রভাষক কাশমী সুলতানা।

এ ব্যাপারে নব্য মনোনীত সভাপতি আনোয়ার জাহেদ বলেন, ‘নব নির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইসিটি এসোসিয়েশন উক্ত বিভাগের প্রত্যেক শিক্ষার্থীর বিপদে আপদে এবং সহশিক্ষা পাঠক্রমে কাজ করে থাকে। আমরা আইসিটি বিভাগের এগিয়ে চলা ও শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা চাই৷’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর