শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

কুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৪৫ সময় দেখুন
কুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ


খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আজ মঙ্গলবার (২৪ মার্চ) দায়িত্ব গ্রহণ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, কুয়েটকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। এ লক্ষ্য অর্জনে তিনি সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সকলে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ পূর্বে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের স্বনামধন্য জার্নাল ও সম্মেলনে দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বুক চ্যাপ্টার রচনা করেছেন।

তিনি ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অ্যাট এল পাসো থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom