সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা


কুষ্টিয়া: সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা. বানু ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ মামলাগুলো দায়ের করেন।

দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হাজি রবিউল ইসলাম তার সম্পদ বিবরণীতে ৩৭ লাখ টাকার সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূতভাবে আরও ১ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে, তার স্ত্রী বানু ইসলামের দখলে রয়েছে ১ কোটি ৪২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। এসব সম্পদ অর্জনে রবিউল ইসলাম ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

জানা যায়, ২০২০ সালে দুদকের প্রধান কার্যালয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিললে মামলা দুটি দায়ের করা হয়।

জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক মইনুল আহসান রওশনী জানান, প্রাপ্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মামলাগুলো করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন রবিউল ইসলাম। তিনি হামলা, হত্যা ও এনআইডি জালিয়াতিসহ একাধিক মামলার আসামি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর