সারা বিশ্বেই আমূল পরিবর্তন আনতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস থেকে শুরু করে প্রফিট অ্যানালাইসিসের মতো সিদ্ধান্ত গ্রহণ, সিস্টেম ডেভেলপমেন্ট থেকে অপারেশন – এই সব কিছুর জন্য এআই-এর উপর নির্ভর করতে হচ্ছে।
একটি সংস্থার অন্যতম প্রধান গুরুতর সিদ্ধান্ত হল কর্মী নিয়োগ। কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে সময়, টাকা-পয়সা এবং পার্সোনাল রিসোর্সেস। আর এই প্রযুক্তিগত উন্নতির যুগে আদর্শ কর্মী নিয়োগের দায়িত্ব সংস্থাগুলি সঁপছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই। আর এটাও কর্মী নিয়োগ প্রক্রিয়াকে অত্যন্ত কার্যকর করে তুলছে।
আরও পড়ুন: এই ৪ বোতাম টিপলেই ল্যাপটপের অর্ধেক সমস্যা শেষ! এই ট্রিক না জানলেই নয়
জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই এখন এআই-এর বিচরণ। সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট – সমস্ত কাজই অনায়াসে করে চলে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে মনে করা হচ্ছে যে, এআই চালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও সুবিধা হতে চলেছে। কিন্তু কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক।
কার্যকর স্ক্রিনিং প্রক্রিয়া:
প্রার্থীদের রেজিউমে খুঁটিয়ে দেখা বা রেজিউমে স্ক্রিনিং অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। তবে এআই চালিত স্ক্রিনিং প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। কম সময়ের মধ্যে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে সক্ষম।
আরও পড়ুন: Motorola আনছে নতুন ফোল্ডেবল ফোন! কী নাম, কত দাম জেনে নিন বিস্তারিত
ক্যান্ডিডেট ম্যাচিং:
বহু সময়ে স্থান, কাল এবং যোগাযোগের অভাব-সহ বিভিন্ন কারণে যোগ্য প্রার্থী হাতছাড়া হয়ে যায়। এআই অ্যালগরিদমের সাহায্যে এই বিষয়টা প্রতিরোধ করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায় যে, এআই টুলের সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে সঠিক ও যোগ্য প্রার্থীকে খুঁজে বার করতে পারে।
প্রার্থীদের অভিজ্ঞতার উন্নতি:
নিয়োগকারী এবং আবেদনকারীর মধ্যে ফর্ম্যাল কমিউনিকেশনের জেরে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ধরা যাক, প্রার্থীর কাছে এক ই-মেল পাঠানো হল, তাতে খারিজ করার ভাব ফুটে উঠল। এর জেরে সংশ্লিষ্ট নিয়োগকারীর প্রতি ক্ষুণ্ণ হতে পারেন প্রার্থী। অথচ এইআই-এর প্রয়োগে এমনটা হবে না। প্রার্থীদের অভিজ্ঞতা ভাল হবে।
পক্ষপাতিত্ব হ্রাস:
ব্যক্তিগত পক্ষপাতিত্বের মতো কারণগুলির পরিবর্তে ডেটা এবং অ্যালগরিদমের ভিত্তিতেই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এআই চালিত নিয়োগ প্রক্রিয়া। আসলে পরম্পরাগত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় অবচেতনে পক্ষপাতিত্ব চলে আসতে পারে। এআই চালিত সিস্টেমে এমনটা হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AI, Artificial intelligence