রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

কেউ কামড় দিতে চাইলে দাঁত ভেঙে দেব: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
কেউ কামড় দিতে চাইলে দাঁত ভেঙে দেব: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার অখণ্ডতার পক্ষে কেউ হুমকি হয়ে উঠলে তাকে শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে ভাঙতে বহির্শক্তির সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা জানিয়ে বৃহস্পতিবার এক সরকারি সভায় তিনি বলেন, কেউ কামড় দিতে চাইলে, তার দাঁত ভেঙে দেওয়া হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ও ওই বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন কমিটির এক সভায় তার বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, “সবাই আমাদের কোনো না কোনো জায়গায় কামড় বসাতে চায়, অথবা তারা আমাদের কাছ থেকে কিছু হরণ করতে চায়। যদি এমনটা কেউ করে তাহলে তার দাঁত ভেঙে দেওয়া হবে”।

বিশাল আয়তন ও প্রাকৃতিক সম্পদে ভরপুর রাশিয়ার উত্থানের ভয়ে ভীত শক্রুরা সবসময়ই দেশটির ডানা কেটে ফেলতে চায় বলেও অভিযোগ করেন পুতিন।

রাশিয়ার প্রাক্তন জার আলেকজান্ডার তৃতীয়ের উদ্ধৃতি দিয়ে পুতিন বলেন, “একদা আমাদের এক সম্রাট বলেছিলেন, ‘আমাদের বিশালতা সবাইকে আতঙ্কিত করে’। আসলে এ কারণেই রাশিয়ার কোনো বন্ধু নেই”।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমামিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে রাশিয়ার। ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দেশটির উত্তেজনা বাড়ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর