বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেনিয়ায় প্লেন বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
কেনিয়ায় প্লেন বিধ্বস্তে ১১ জনের মৃত্যু


কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কেনিয়ার উপকূল থেকে উড্ডয়নের পরই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা মোম্বাসা এয়ার সাফারি। খবর এএফপির।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বোর পথে থাকা অবস্থায় প্লেনটি বিধ্বস্ত হয়।

মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ বলেন, ‘প্লেনটিতে ১২ জন যাত্রী ছিলেন— এদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান এবং একজন কেনিয়ান পাইলট। দুঃখজনকভাবে কেউ বেঁচে নেই।’

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে ১২ জন ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ঘন জঙ্গলের মধ্যে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ট্র্যাজেডি নিয়ে তার সরকার কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে গত আগস্টে মেডিকেল এনজিও আমরেফের একটি ছোট বিমান রাজধানী নাইরোবির উপকণ্ঠে বিধ্বস্ত হলে ছয়জন নিহত ও দুজন আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর