বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরে নবজাতক জমজ শিশু হত্যা। মা আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ সময় দেখুন
কেশবপুরে নবজাতক জমজ শিশু হত্যা। মা আটক


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুর উপজেলায় জমজ শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত জমজ শিশুর মাকে আটক  করেছে।  

জানা গেছে, কেশবপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুনের গত ১০ নভেম্বর রাতে হাসপাতাল সড়কে মাতৃমঙ্গল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

২২ নভেম্বর (বুধবার) ভোরে বাড়ির পাশের ডোবা থেকে ১২ দিন বয়সের ঐ দুটি বাচ্চার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগ নিহত জমজ শিশুর মা সুলতানা খাতুনকে আটক করেছে।

পারিবারিক অশান্তিতে সে শিশুদের হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

কেশবপুরে নবজাতক জমজ শিশু হত্যার ঘটনায় প্রেস ব্রিফিং এ যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমজ শিশু হত্যার কথা মা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত শিশুদের পিতা আবু বক্কর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর