শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কোনো সরকারই সমালোচনা পছন্দ করে না: জেবেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
কোনো সরকারই সমালোচনা পছন্দ করে না: জেবেল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোনো সরকারই সমালোচনা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রাহমান গানি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ৪৯তম জন্মদিন উপলক্ষে তার গুলশানের বাসায় বাংলাদেশ ন্যাপের ও বিভিন্ন দলের নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

জেবেল রহমান গানি বলেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক ভাবে রাজনীতি চর্চা হয় না। ফলে কোনো সরকারই সমালোচনা পছন্দ করে না। স্বৈরতান্ত্রিক সরকারগুলোর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে পারলেও নিজেরা যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের কাজ করে নাই। ফলে রাজনীতি আজ পথহারা।’

তিনি বলেন, “ক্ষমতায় যাওয়াই একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হতে পারে না। তাদের অগ্রাধিকার হতে হবে জনগণের অধিকার ও মর্যাদা বিষয়ে আন্দোলন করা। বর্তমানে সেই প্রক্রিয়া একেবারেই অনুপস্থিত। এখন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও যেভাবে ‘ক্ষমতা’ প্রদর্শন করতে থাকে, তাতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়।”

জেবেল আরও বলেন, ‘দেশের রাজনীতি আজ ক্ষমতাধর বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর কবজায় চলে গেছে। দলীয় রাজনীতি ও নির্বাচনের প্রক্রিয়া কালো টাকা, দুর্নীতি, অপরাধ ও অগণতান্ত্রিকতায় জড়িয়ে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর রাজনৈতিক দলগুলোতে স্থান পাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের রাজনীতিতে সংস্কার আনতে হবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আমজাদ হোসেন, নির্বাহী সদস্য মো. শামিম ভুইয়া, হাবিবুর রহমান হাবিব।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর