বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক স্থান থেকে পুলিশ দশম শ্রেণির এক স্কুলছাত্রীসহ  দুই নারীর মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির নেওয়াজ শরীফ উদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা লুনা (২২) ও বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার এন্তাজ মিয়ার বাড়ি আবু নাছেরের মেয়ে লুবনা আক্তার পপি (১৯)।  সে স্থানীয় বসুরহাট আইডিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্রী ছিল। 

রোববার (২৮ আগস্ট) সকাল ১০টা ও দুপুর ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ও চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে লুনা তার স্বামীর বসতঘরের নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সকালের দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দেয়।

নিহতের ভাই আলাউদ্দিন অভিযোগ করেন,আত্মহত্যা নয় আমার বোনকে হত্যা করা হয়েছে। আমার ভগ্নিপতিকে বিদেশ যাওয়ার জন্য সাড়ে ৩ লাখ টাকা না দেয়ায় সে আমার বোনকে মেরে ফেলেছে। নিহতের পরিবার এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। খবর পেয়ে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে।

অপরদিকে নিহতের মা ফেরদৌস আরা জানান, তার মেয়ে লুবনা আক্তার পপি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। রোববার ভোর সাড়ে চারটার দিকে ফজরের আযান শুনে তার ঘুম ভাঙ্গলে কাউকে না ডেকে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে যায়। ওই সময় বসতঘরের দক্ষিণ পার্শ্বে টিউবওয়েলে তাহার মেয়ে হাত-মুখ ধৌত করার সময় একই বাড়ির পাখি (২৫) ও সুমাইয়া আক্তারের (২০) সাথে কথা বলে। পরবর্তীতে আমার ছেলে আমির হোসেন ফয়সাল সোয়া ৭টার দিকে বসতঘরের মাঝের গলিতে তার বোনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, দুটি মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে ময়নাতদন্তনের প্রতিবেদন হাতে পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর