শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

ক্যানসারের চিকিৎসায় ‘ট্রোজান হর্স’ সফল— দাবি বিজ্ঞানীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
ক্যানসারের চিকিৎসায় ‘ট্রোজান হর্স’ সফল— দাবি বিজ্ঞানীদের


আন্তর্জাতিক ডেস্ক

ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম এমন একটি ওষুধের সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। ‘ট্রোজান হর্স’ নামক ওই ওষুধ আশেপাশের সুস্থ্য কোষের কোনো ক্ষতি না করেই ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

স্কটল্যান্ডের দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গের একদল বিজ্ঞানী ওষুধটি আবিষ্কার করেছেন। সম্প্রতি তারা জেব্রাফিশ ও মানব কোষে এ পরীক্ষা চালান। তবে এ ওষুধ ক্যানসার চিকিৎসার জন্য পুরোপুরি নিরাপদ কি না তা নিশ্চিত হতে অধিকতর গবেষণার প্রয়োজন বলেও জানান বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা মূলত ক্যানসার হন্তারক ক্ষুদ্র অণু SeNBD -কে একটি রাসায়নিক যৌগের সঙ্গে মিশিয়ে মারাত্মক কোষগুলোর উদ্দেশ্যে প্রয়োগ করেন। এতে দেখা যায়, ক্যানসার কোষগুলো ওই যৌগটি গ্রহণ করছে।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিজ্ঞানীরা বলেন, ক্যানসার কোষগুলো মূলত লোভী। এরা শক্তি বাড়াতে সাধারণ সুস্থ্য কোষের চেয়ে বেশি খাবার গ্রহণ করে থাকে। একটি রাসায়নিক খাবারের সঙ্গে ক্যানসার হন্তারক অণু মিশিয়ে প্রয়োগ করায় ক্যানসার কোষগুলো ওই খাবারের প্রতিক্রিয়ার ব্যাপারে সচেতন না হয়েই তা গ্রহণ করেছে। অর্থাৎ ট্রোজান হর্স নামক ওষুধটি ক্যানসার কোষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েই এর ভেতর প্রবেশ করতে সক্ষম।

এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীর এ ওষুধটির কাজ করার ধরন বিবেচনা করে ট্রোজান হর্স বলে নামকরণ করেছেন। এ ওষুধের প্রভাবকে বিপাকীয় যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তারা। বিজ্ঞানীদের এ গবেষণার উপর প্রবন্ধ ন্যাচার কমিউনিকেশনস নামক পি-আর রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা জানান, SeNBD হলো একটি ফটোসেনসিটাইজার, এটি দৃশ্যমান আলোর দ্বারা সক্রিয় হয়ে থাকে। অর্থাৎ, প্রয়োগের পর আলোর সংস্পর্শে আসলেই কেবল এটি ক্যানসার কোষ ধ্বংসের জন্য সক্রিয় হয়। ফলে ক্যানসার চিকিৎসায় একজন সার্জন সিদ্ধান্ত নিতে পারেন যে, তিনি ঠিক কখন ও কোনো কোষগুলো ধ্বংস করতে চান। এতে ক্যানসার কোষের আশেপাশের সুস্থ্য কোষগুলো রক্ষা করা সম্ভব হয়। ট্রোজান হর্স প্রয়োগ করে ক্যানসার চিকিৎসায় অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন চুল পড়ে যাওয়ায় এড়ানো যাবে বলে দাবি করেন এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

প্রধান গবেষক অধ্যাপক মার্ক ভ্যান্ড্রেল বলেন, এই গবেষণাটি ক্যানসার চিকিৎসায় একটু গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ওষুধটি খুবই হালকা আলো দিয়ে সক্রিয় করা যায় এবং তা নিরাপদ।

তিনি বলেন, SeNBD এ পর্যন্ত আবিষ্কৃত ক্ষুদ্রতম ফটোসেনসিটাইজারগুলোর মধ্যে অন্যতম। এটিকে রাসায়নিক যৌগে মিশিয়ে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom