বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্যানসারের নিরিখে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেশ ও রাজ্য? জেনে নিন এক ঝলকে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
ক্যানসারের নিরিখে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেশ ও রাজ্য? জেনে নিন এক ঝলকে – News18 Bangla


#কলকাতা: বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর অন্যতম কারণ ক্যানসার। জনস্বাস্থ্যের অন্যতম উদ্বেগ এই ক্যানসার বা কর্কট রোগ ভারত তথা এ রাজ্যে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সম্প্রতি সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (Saroj Gupta Cancer Centre & Research Institute) ক্যানসার আউটলুক ২০২২ (Cancer Outlook 2022) প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

২০২০ সালের পর থেকে করোনার সংক্রমণের জন্যই ক্যানসারের চিকিৎসা এবং ক্যানসার নির্ণয় বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। উপযুক্ত চিকিৎসা না পেয়ে কেবলমাত্র এই কয়েকদিনে কর্কট রোগের ছোবলে মৃত্যুহার ১৩,৯২১৭৯ জনের। কেবলমাত্র ২০২০ সালে ক্যানসারে মৃত্যু হয়েছে ৭,৭০,২৩০ জনের।

আরও পড়ুন-Optical Illusion: ভাইরাল হওয়া এই ছবিতে সবাই দেখছেন আলাদা আলাদা নম্বর, আপনি কী দেখলেন?

সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা চিকিৎসক অর্ণব গুপ্ত (Dr. Arnab Gupta) জানিয়েছেন, এই রিপোর্ট প্রকাশের সময়ে ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন মানুষ ক্যানসারে মারা যায়। বিশেষজ্ঞদের অনুমান অনুসারে ২০৩০ সালের মধ্যে ক্যানসারের জন্য মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে ১৩ মিলিয়নে। ভারতে এক-তৃতীয়াংশেরও বেশি ক্যানসার নিরাময় হয় প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে। যদিও সিংহভাগ ক্যানসার প্রাথমিক পর্যায়ে চিকিৎসার আলোকে আসে না। করোনা সংক্রমণের এই অতিমারীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যানসারের চিকিৎসা। ক্যানসার বা কর্কট রোগের গবেষণা করতে গিয়ে বিগত ২৫ বছরের ১,৮৯,৩১৫ জন রোগীর পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে সমীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ক্যানসারের সংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পাবে।

গবেষণায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তামাক-সম্পর্কিত কারণ, তামাকজাত পণ্য সেবন থেকে ক্যানসারের ক্রমবর্ধমান ঘটনা নজির সৃষ্টি করেছে। এই রোগে মূলত আক্রান্ত বহু পুরুষ।

আরও পড়ুন-স্বামীর দ্বিতীয় বাগদানের বিরোধিতা, রাস্তার মাঝখানেই বেধড়ক মার স্ত্রীকে! ভাইরাল হল ভিডিও

দেখা গিয়েছে মুখ ও ফুসফুসের ক্যানসারের ক্রমবর্ধমান ঘটনা পুরুষরোগীর মধ্যে বেশি। স্তন ক্যানসারের ঘটনাও বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে মহিলাদের মধ্যে। স্তন ক্যানসার ১২ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাকস্থলী কোলেস্টরেল এবং প্যানক্রিয়েটিক ক্যানসারের ঘটনা বৃদ্ধি পেয়েছে পুরুষ এবং মহিলা উভয় রোগীদের মধ্যে। গবেষণায় স্বীকৃত, ক্যানসার বা কর্কটরোগ প্রাথমিক স্তরে নির্ণয় হলে নির্মূল হওয়া সম্ভব।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Cancer



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর