বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮১ সময় দেখুন
ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ক্রিমিয়া উপদ্বীপে রুশ বাহিনীর একটি সামরিক দফতর ড্রোন হামলার শিকার হয়েছে। ক্রিমিয়ায় রুশ-নিযুক্ত আঞ্চলিক এক নেতা জানিয়েছেন, শনিবার (২০ আগস্ট) সেভাস্তোপল শহরে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ইউক্রেনের একটি ড্রোন হামলা চালায়। ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ব্যাপারে ইউক্রেন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

তিনি জানান, ড্রোন হামলার প্রেক্ষিতে শহর সতর্ক অবস্থা জারি করা হয় এবং নাগরিকদের ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়।

চলতি মাসে রুশ দখলকৃত ক্রিমিয়ায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। ক্রিমিয়ায় রুশ বাহিনী এবং স্থাপনা একের পর এক আক্রমণের শিকার হচ্ছে।

বিবিসির খবরে দাবি করা হয়, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ার পশ্চিম উপকূলে সাকি নামক এলাকায় রুশ বিমান ঘাঁটিতে হামলায় নয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এর বাইরে গত ১৬ আগস্ট ক্রিমিয়ার উত্তরাঞ্চলের ঝানকোই এলাকায় একটি অস্থায়ী গোলাবারুদ ডিপোতে আগুনের সূত্রপাত হয়। একটি বিদ্যুৎ সাবস্টেশনেও আগুন লাগে। তবে ইউক্রেন এসব ঘটনার দায় স্বীকার করেনি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ঘটনাগুলোকে ‘নিরস্ত্রীকরণের জন্য কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন। বিস্ফোরণগুলো দুর্ঘটনাবশত হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও প্রায় ৮০০ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। এর আগে গত মাসে ২০০ মিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে ইউক্রেন রুশ বাহিনীর কাছে হারানো ভূখণ্ড উদ্ধারে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর