শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ক্লাস বর্জন করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
ক্লাস বর্জন করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


সুনামগঞ্জ: একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। পাশাপাশি ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক ভবনেও শিক্ষার্থীরা তালাবদ্ধ করে রাখে।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া, আপন মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগসহ নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এমন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর