শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: জুম-গুগল মিট ও নেটওয়ার্ক জটিলতা থেকে মুক্ত হয়ে দেড় বছর পর সশরীরে ক্লাসরুমে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভবনগুলো চিরচেনা কোলাহল। ব্যাগ কাঁধে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকছেন। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আড্ডায় মেতেছেন।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। চলতি বছর বিভাগগুলো অনলাইনে ফাইনাল পরীক্ষাও গ্রহণ করে।

ব্যাগ কাঁধে বিজয় একাত্তর হল থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ সাজ্জাদ মেমন বলেন, ‘অনেকদিন পর আবারও চেয়ার-টেবিলে ক্লাস করবো। আমার মনে হচ্ছে, যেন প্রথম বর্ষে ভর্তি হয়েছি। নিঃসন্দেহে এই অনুভূতি সুখকর।’

কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, ‘ক্লাসে ফিরেছি। মাস্ক পরে, সামাজিক দুরত্ব বজায় রেখে ক্লাস হয়েছে। নতুন এক অভিজ্ঞতা। এর মধ্যেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের।’

তিনি বলেন, ‘অনলাইনে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। তবে অনলাইন ক্লাস-পরীক্ষা আমার কাছে ফলপ্রসূ মনে হয়নি। অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে। তবে বাকি ৬০ শতাংশ ক্লাস নিতে হবে সশরীরে।

এদিকে ক্ষতি পোষাতে সেমিস্টার পদ্ধতিতে চলা বিভাগগুলোতে ছয় মাসের পরিবর্তে চার মাসে একটি সেমিস্টার সম্পন্ন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.  এ  এস এম মাকসুদ কামাল। এ ছাড়া বার্ষিক পদ্ধতিতে চলা বিভাগগুলোর ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে আট মাসে কোর্স শেষ করার কথা জানিয়েছেন তিনি

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘সেমিস্টার ৬ মাসের পরিবর্তে ৪ মাসে ও বার্ষিক কোর্স ১২ মাসের পরিবর্তে ৮ মাসে সম্পন্ন করা হবে। শনিবারও বিভাগগুলো ক্লাস নিতে পারবে। অতিরিক্ত ক্লাসও নিতে পারবে বিভাগ-ইন্সটিটিউটগুলো। তবে সিলেবাস সংকুচিত হবে না।’

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর