বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতুর নিরাপত্তা বাড়াল রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতুর নিরাপত্তা বাড়াল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূলভূখণ্ডের সংযোগ স্থাপনকারী সেতুর নিরাপত্তা জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (৮ অক্টোবর) বড় ধরনের বিস্ফোরণে কিছু অংশ ধ্বংস হওয়ার পর সেতুটির নিরাপত্তা জোরদার করা হলো। খবর বিবিসি।

দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) ক্রিমিয়া সেতুটি তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রাশিয়া। তদন্তকারী কর্মকর্তারা জানান, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রতীক ওই সেতুটি। সেখানে বিস্ফোরণে তিনজন ব্যক্তি নিহত হয়েছে।

দ্রুত সেতুটির ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ

রাশিয়ার সংবাদমাধ্যামে বলা হয়, সেতুর ধ্বংসপ্রাপ্ত অংশগুলো অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন রুশ উপ-প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোববার (৯ অক্টোবর) সকালে পানির নিচে ক্ষয়ক্ষতির তদন্ত শুরু করবে ডুবুরিরা।

দক্ষিণ ইউক্রেনে সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং সৈন্যদের চলাচলের জন্য সেতুটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, গতকাল শনিবার সকালে সেতুতে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়। রুশ কর্তৃপক্ষ বলছে, সেতুর উপর জ্বালানি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে। এতে সেতুটির বড় ধরনের ক্ষতি হয় এবং তিনজন নিহত হয়েছেন।

খার্খ প্রণালীর উপর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়ার সঙ্গে রুশ মূলভুখণ্ডের সংযোগ স্থাপনকারী একমাত্র পথ। সেতুটিতে রেল ও গাড়ি চলাচলের জন্য আলাদা সড়ক রয়েছে। এটি ইউরোপে সবচেয়ে দীর্ঘ সেতু। সেতুটি ধ্বংস করতে ইউক্রেনীয় সেনারা হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর