বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ক্ষমা চাইলেন আশরাফ গানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ক্ষমা চাইলেন আশরাফ গানি


আন্তর্জাতিক ডেস্ক

তালেবান রাজধানী কাবুল দখল করার পর অনিচ্ছা সত্ত্বেও দেশ ছেড়ে পালানোয় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি।

তবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় আশরাফ গানি বলেন, ১৫ আগস্ট রক্তপাত এড়াতে নিরাপত্তা কর্মকর্তাদের অনুরোধে দেশ ছেড়েছিলেন তিনি। জীবনের কঠিন এক সিদ্ধান্ত হলেও লাখো মানুষের জীবনরক্ষার স্বার্থে এছাড়া আর কোনো উপায় ছিল না।

এর আগে, তার বিরুদ্ধে গাড়ি ও ব্যাগভর্তি করে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার সঙ্গে নিয়ে পালানোর অভিযোগ ওঠে।

এদিকে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার তিন সপ্তাহ পর ইসলামি আমিরাত অব আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান। শুরু থেকেই নেতৃত্বে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম আসলেও অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মোল্লা হাসান আখুন্দকে। বারাদার ও আব্দুল সালাম হানাফি হয়েছেন ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব।

হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে সারাজউদ্দিন হাক্কানি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। সব পদ ভারপ্রাপ্ত বলে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত নয় উল্লেখ করে তালেবান মুখপাত্র জানান, শিগগিরই বাকি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হবে।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই মন্ত্রীদের ইসলামিক আইন বা শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মাওলায়ি হিবাতুল্লাহ আখুন্দজাদা। দেশের স্বার্থ ও ইসলামিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলারও কথা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে তালেবান।

অন্যদিকে, আফগানিস্তানের নতুন সরকার নিয়ে চীন-পাকিস্তান-রাশিয়া-ইরানের হস্তক্ষেপের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর