বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কয়রায় এসিড নিক্ষেপে মামলা, এলাকাবাসী বলছে নাটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
কয়রায় এসিড নিক্ষেপে মামলা, এলাকাবাসী বলছে নাটক


মো: ইকবাল হোসনে, কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কুচির মোড় এলাকায় শামীমা নাসরিন (৩৫) এর গায়ে এসিড মারায় থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নিক্ষেপের ঘটনা সাজানো হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কয়রা থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসা আব্দুল খালেক গাজী (৪৫), সাইফুল গাজী (২৭), আব্দুল মালেক গাজী (৩৫) ও নুর আলম গাজী (৪৫) সহ অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীর প্রতিবেশী শিক্ষিকা শামীমা, খায়রুল, সাবিনা ও খালেকের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নিক্ষেপের নাটক সাজানো হয়েছে। ওই নারী ২৪ সেপ্টেম্বর সকালে পুলিশ ও গণমাধ্যমে এসিড নিক্ষেপে অজ্ঞাতদের কথা বললেও মামলায় পূর্ব শত্রু প্রতিবেশীদের আসামী করেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সু‌জিত কুমার বৈদ‌্য ব‌লেন, এ‌সিড কিনা স‌ন্দেহ হ‌চ্ছে। যতটুকু সমস্যা এখানে চিকিৎসা সম্ভব। ভিকটিম খুলনায় যেতে চাইলে রেফার্ড করা হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, তার অভিযোগ মামলায় নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর