মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

খড়্গপুর শাখায় বন্ধ লোকাল ট্রেন, দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত-সহ বহু এক্সপ্রেস! দুর্ভোগ চরমে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

Train Accident: ট্রেন দুর্ঘটনার জেরে থমকে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস! ভোর থেকে আটকে যাত্রীরা। চরম দুর্ভোগ সাতসকালে।

খড়্গপুর শাখায় বন্ধ লোকাল ট্রেন, দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত-সহ বহু এক্সপ্রেস! দুর্ভোগ চরমে খড়্গপুর শাখায় বন্ধ লোকাল ট্রেন, দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত-সহ বহু এক্সপ্রেস! দুর্ভোগ চরমে
খড়্গপুর শাখায় বন্ধ লোকাল ট্রেন, দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত-সহ বহু এক্সপ্রেস! দুর্ভোগ চরমে

কলকাতা: শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। যার জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। খড়গপুর থেকে হাওড়া যাওয়ার আপাতত সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। খড়গপুর ডিভিশনে হাওড়া যাওয়ার সমস্ত লোকাল ট্রেন আপাতত বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি। নলপুরের কাছে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলেই খবর।

আরও পড়ুন- কত পা হাঁটলে ১ কিলোমিটারের সমান হাঁটা হয়? এই অঙ্ক জানলে সহজ হবে জীবন! রোজ হাঁটবেন, সুস্থ থাকবেন

যদিও এই ঘটনায় ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। সকাল ৬টার হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস, ৬টা ১০-এর হাওড়া-পুরী বন্দে ভারত, ৬টা ২০ মিনিটের হাওড়া বারবিল জন শতাব্দী এক্সপ্রেস এখনও অবধি দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। কখন ছাড়বে কেউ কিছু বলতে পারছে না। ১২৮০৯ মুম্বাই মেল সাত ঘন্টা দেরিতে ছিল। এখন টাটানগরে আরও ৩ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনের ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরেই সেখানেই পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা। ট্রেনের যাত্রীদের বিকল্প বাসে করে শালিমার স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। নিজস্ব চিত্র।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনের ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরেই সেখানেই পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা। ট্রেনের যাত্রীদের বিকল্প বাসে করে শালিমার স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। নিজস্ব চিত্র।

প্রত্যেকেরই বক্তব্য রেল কর্তৃপক্ষ কোনওভাবে ইনফরমেশন দিচ্ছে না। কখন ট্রেন ছাড়াবে বা আদৌ ছাড়বে কিনা সেই সম্পর্কে কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না হাওড়া স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে। অনেকেই বয়স্ক, আবার অনেকেই গতকাল রাত্রে স্টেশনে ছুটে এসেছেন ট্রেন ধরবার জন্য। এরকম পরিস্থিতিতে প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, যাত্রিবাহী ট্রেনের পর পর তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত রইল বহুক্ষণ।

তবে, বেলা ১০টার পরে চালু হল ট্রেন। নলপুর স্টেশন থেকে আপ ট্রেন ছেড়েছে। চার নম্বর আপলাইন থেকে স্পেশাল ট্রেন চালানো হল বলে খবর। এত ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হাওড়া থেকে দুটো বন্দে ভারতই ছেড়ে দিয়েছে এবং জন শতাব্দী এক্সপ্রেসের সিগনাল দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Shalimar Train Accident: খড়্গপুর শাখায় থমকে লোকাল ট্রেন, দুর্ঘটনার জেরে হাওড়ায় আটকে বন্দে ভারত-সহ বহু এক্সপ্রেস! দুর্ভোগ চরমে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর